গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৩৫ জনে।
বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৯ জন, মুকসুদুপুর উপজেলায় ৭ জন, কাশিয়ানী উপজেলায় ৬জন, কোটালীপাড়া উপজেলায় ৬ জন, ও টুঙ্গিপাড়া উপজেলায় ৪ জন রয়েছে। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেয়ার পশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তিনি আরও জানান, জেলা থেকে মোট ৬ হাজার ৪৩৩ জনের নমুন সংগ্রহ করা হয়েছে। বাকিদের মধ্যে ৭২২ জন সুস্থ হলেও জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৩৯১ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ডাক্তার, নার্সসহ ৮৪ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনা আক্রান্ত এক হাজার ১৩৫ জনের মধ্যে সদর উপজেলায় ৩৫৬ জন, মুকসুদপুর উপজেলায় ২১৭ জন, কাশিয়ানী উপজেলায় ২০৭ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১৮৩ জন ও কোটালীপাড়া উপজেলায় ১৭২ রয়েছেন।
