নাটোরে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

আপডেট : ১৬ জুলাই ২০২০, ০৩:৪৬ পিএম

নাটোরে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচীর উদ্বোধন করেন।

নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সংরক্ষিত সংসদ সদস্য রত্না আহমেদ, স্থানীয় সরকার বিভাগ উপ-পরিচালক গোলাম রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ সকল সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গরা।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ এবং কালেক্টরেট ভবনের সামনে বৃক্ষের চারা রোপণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত