যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২২ বছর পর গ্রেপ্তার

আপডেট : ১৭ জুলাই ২০২০, ০৬:৫১ এএম

ফেনীর সোনাগাজী উপজেলার আলোচিত রাহেলা আক্তার পলি অপহরণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দুলাল চন্দ্র নাথকে ২২ বছর পর গ্রেপ্তার করেছে সোনাগাজী মডেল থানার পুলিশ। গোপনে খবর পেয়ে ওসি সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গত বুধবার রাতে ফেনী পৌরসভার সহদেবপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে পলিকে অপহরণের অভিযোগে তার পরিবার সাতজনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত