করোনায় আনসার কর্মকর্তাসহ পুলিশের ২ কনস্টেবলের মৃত্যু

আপডেট : ১৭ জুলাই ২০২০, ০৬:৫২ এএম

করোনা আক্রান্ত হয়ে এক আনসার কর্মকর্তা এবং দুই পুলিশ কনস্টেবল মারা গেছেন। তারা হলেনÑ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বাগেরহাট জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মিজানুর রহমান, কনস্টেবল ছোটন দেব ও মো. সিরাজুল ইসলাম। এ নিয়ে আনসারের চারজন এবং পুলিশের ৫৩ জন করোনায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার আনসার ও পুলিশ সদর দপ্তর এ তথ্য নিশ্চিত করে।

আনসারের উপ-পরিচালক মেহেনাজ তাবাস্সুম রেবিন জানান, গত ১১ জুলাই মোহাম্মদ মিজানুর রহমান করোনা আক্রান্ত হয়ে মারা যান। তিনি ২০০৫ সালের ১০ নভেম্বর আনসার বাহিনীতে সার্কেল অ্যাডজুট্যান্ট পদে যোগ দেন। ২০১৯ সালের ১৯ আগস্ট তিনি সহকারী পরিচালক পদে পদোন্নতি পান। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে। মৃত মিজানুর রহমানের গ্রামের বাড়ি বরিশালের কোতোয়ালি থানার বাঘিয়ায়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, গতকাল ভোরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবল ছোটন ও সিরাজুলের মৃত্যু হয়। ছোটন ২০১১ সালের ১৪ আগস্ট পুলিশে যোগ দেন। বর্তমানে কক্সবাজার জেলা পুলিশে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও চৌদ্দ মাস বয়সী মেয়ে রয়েছে। পুলিশের ব্যবস্থাপনায় তার লাশ গ্রামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ থানার বাতাজুড়িতে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত