ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, রাষ্ট্রবিজ্ঞানী ড. অধ্যাপক এমাজউদ্দীন আহমদকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন কররা হয়েছে।
শুক্রবার আসর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মীরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার জুমার নামাজের পর মরহুমের বাসার কাছে কাটাবন ঢালের সড়কে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর আসর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মীরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়।
দাফনের সময় মরহুমের ছেলে জিয়াউল হাসান ইবনে আহমেদ জিসু, মেয়ে দিলওয়ারা হোসেন, জিন্নাত আরা নাজনিন, বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সহসভাপতি মাসুদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
