কুমিল্লার দাউদকান্দিতে জমিসংক্রান্ত বিরোধের জেরে মামুন মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় করা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারপাড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী।
গত বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী জোসনা আক্তার বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় ১২ জনের নামে একটি মামলা করেন।
মামলার আসামিরা হলেন উপজেলার পশ্চিম হুগুলিয়া গ্রামের আবদুল কাদির, তার স্ত্রী সানু বেগম, ছেলে মোর্শেদ মিয়া ও তার স্ত্রী কাকলী আক্তার, নুরে আলম ও তার স্ত্রী ঝুমু আক্তার, রাজিব মিয়া, সজিব মিয়া, রকিব মিয়া, কালু মিয়া, তার স্ত্রী কমলা বেগম ও মেয়ে শেফালী আক্তার।
গতকাল বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারপাড়ায় মানববন্ধন কর্মসূচি শেষে এলাকাবাসী মহাসড়ক অবরোধের চেষ্টা করলে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ও মডেল থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থলে এসে আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে আশ^স্ত করেন।
