ওয়ারীতে রোগীদের বাড়ি বাড়ি ফল উপহার মেয়র তাপসের

আপডেট : ১৯ জুলাই ২০২০, ০৭:৩৪ এএম

রাজধানীর লকডাউন এলাকা ওয়ারীতে করোনা আক্রান্ত রোগীদের বাসায় বাসায় ফলের ঝুড়ি পৌঁছে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোগীদের প্রতি সহমর্মিতা জানিয়ে মেয়র তাপসের এই উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।

গতকাল শনিবার ডিএসসিসির ৪১নং ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন আলোর তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবীরা রোগীদের বাসায় বাসায় এই ফলের ঝুড়ি পৌঁছে দেয়। আনারস, মালটা, জাম্বুরা, আমলকী, পেয়ারা, আমড়া, লেবু ও আমসহ ৮ ধরনের ফল দিয়ে প্রতিটি ঝুড়ি সাজানো হয়েছে।

গত ৪ জুলাই ভোর থেকে ওয়ারীর সুনির্দিষ্ট কিছু এলাকায় ২১ দিনের জন্য লকডাউন করা হয়েছে। এরপর থেকে এ পর্যন্ত ওই এলাকায় ৭৭ জন রোগী রয়েছেন। তার মধ্যে গতকাল ৩০ জনের বাসায় ডিএসসিসি মেয়রের উপহারসামগ্রী হিসেবে ফলের ঝুড়ি পাঠানো হয়। লকডাউন শেষ না হওয়া পর্যন্ত যারা নতুন করে আক্রান্ত হবেন তাদের বাসায়ও ডিএসসিসি মেয়রের উপহার হিসেবে ফলের ঝুড়ি পাঠানো অব্যাহত থাকবে।

লকডাউন এলাকার বাসিন্দাদের মধ্যে প্রয়োজনীয় খাদ্য সরবরাহের পাশাপাশি প্রতিদিন ৬০০ মানুষের কাছে তিন বেলা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে এবং প্রতিদিন ৩০০ পরিবারের জন্য বিনামূল্যে সবজি সরবরাহ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত