আসামির ছুরিকাঘাতে এএসআই নিহতের ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট : ১৯ জুলাই ২০২০, ০৭:৩৫ এএম

আসামির ছুরিকাঘাতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এএসআই আমির হোসেন (৩৫) নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাঁনপুর ও শাহপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন চাঁনপুর গ্রামের মুছা মিয়ার ছেলে মূল অভিযুক্ত মামুন মিয়ার ভাই ইসমাইল হোসেন (২০) এবং একই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে আবুল হোসেন (৩০)।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মূল অভিযুক্ত মামুনকে গ্রেপ্তারে অভিযান চলছে। শুক্রবার রাতে হামলায় আহত এএসআই মণি শঙ্কর চাকমা বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করা হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মামুন মিয়াকে ধরতে চান্দপুর বাজারে অভিযান চালান এএসআই আমির। এ সময় মামুন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আমিরকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত