সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আব্দুল মমিন মণ্ডল করোনায় আক্রান্ত

আপডেট : ২০ জুলাই ২০২০, ১০:০৯ পিএম

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালি) আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার দুপুরে এমপি আব্দুল মমিন মণ্ডল নিজেই দেশ রূপান্তরের কাছে তার করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বর্তমানে ঢাকার এভার কেয়ার হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। 

এ বিষয়ে এমপি আব্দুল মমিনের পিএস তাজ উদ্দিন জানান, কয়েকদিন ধরে আব্দুল মমিন মণ্ডল অসুস্থ বোধ করায় তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন আগে করোনা পরীক্ষার জন্য তার নমুনা দেওয়া হয়। সোমবার সকালে তার করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। 

এ বিষয়ে মণ্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আব্দুল মজিদ মণ্ডল তার ছেলে বর্তমান এমপি আব্দুল মমিন মণ্ডলের রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত