জনি ডেপের সঙ্গে দাম্পত্য জীবনে থাকাকালীন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে প্রেমের সম্পর্ক অস্বীকার করেছেন আম্বার হার্ড। স্পুটনিকের খবর।
বছর দুই আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান প্রকাশ করে, পাইরেটস অব ক্যারিবিয়ান তারকা শারীরিকভাবে নিপীড়ন চালিয়েছেন স্ত্রী আম্বার হার্ডের উপরে।
২০১৭ সালে জনি ডেপের সঙ্গে বিচ্ছেদ ঘটে হার্ডের। এর আগে মাস্কের সঙ্গে তার প্রেমের গুঞ্জন উঠে।
ইলন মাস্কের সঙ্গে হার্ডের বার্তা আদান প্রদানের বিষয়টি জানতে পেরে সহিংস হয়ে উঠেছিলেন জনি।
এক পর্যায়ে স্ত্রীর দিকে হাতের মোবাইল ছুড়ে দিয়েছিলেন তিনি। তার চোখে আঘাত হানার পর অ্যাপার্টম্যান্টও ভাঙচুর করেন হলিউড অভিনেতা।
যদিও জনি ডেপ তার বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেছেন। সেইসঙ্গে হার্ডকে শারীরিকভাবে আঘাতের বিষয়টি অতিরঞ্জিত বলেও তিনি দাবি করেন।
তবে মার্কিন আদালতে ফ্রাইডে নাইট লাইট অভিনেত্রী জোরালোভাবে দাবি করেন, জনি ডেপ তাকে আঘাত করেছিলেন।
মঙ্গলবার বিচারক আম্বারের কাছে জানতে চান, ইলন মাস্কের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল কি না? উত্তরে, বিষয়টি অস্বীকার করেন এই অভিনেত্রী।
এমনকি সেসময় অভিনেতা জ্যামস ফ্র্যাঙ্কোর সঙ্গেও সম্পর্ক থাকার কথা অস্বীকার করেন আম্বার।
