২৫ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের অনুরোধ

আপডেট : ২২ জুলাই ২০২০, ০৬:৩৩ এএম

প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের সব শ্রমিকের বকেয়া মজুরি ও ঈদ বোনাস ২৫ জুলাইয়ের আগে পরিশোধের জন্য মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ অনুরোধ জানানো হয়।

এতে বক্তারা বলেন, করোনা সংক্রমণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা স্থবির করে ফেলেছে। বিশেষত শ্রমজীবী মানুষদের জীবন চরম হুমকির মধ্যে ফেলেছে। এই সময় উৎপাদনের প্রধান চালিকাশক্তি শ্রমজীবী মানুষকে রক্ষায় শিল্প মালিকদের দায়িত্ব ছিল শ্রমিকদের উপার্জনের সুযোগ বৃদ্ধি করা, তাদের নিয়মিত আয়ের প্রবাহ স্বাভাবিক রাখা। কিন্তু অধিকাংশ শিল্পপ্রতিষ্ঠান ও পরিবহনের মালিক সম্পূর্ণ বিপরীত আচরণ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত