বগুড়ায় বগুড়ায় দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলিতে সাত মামলার আসামি আল আমিন শেখ রাব্বী ওরফে গরু রাব্বী(৩৭) নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বগুড়া শহরের নিশিন্দারা চকোরপাড়া জাহিদ মেটালের ইউক্যালিপটাস বাগানে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন শেখ রাব্বী শহরের সুলতানগঞ্জপাড়ার (ঘোনপাড়া) খালেকুজ্জামান হেলালের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে পৌঁছে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ইউক্যালিপটাস বাগানের মধ্যে গুলিবিদ্ধ এক যুবককে পড়ে থাকতে দেখে পুলিশ তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড তাজা গুলি এবং তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, নিহত রাব্বী পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। থানার রেকর্ড অনুযায়ী তার নামে হত্যা, অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা এবং বিশেষ ক্ষমতা আইনে ৭টি মামলা রয়েছে।
