চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবে আবারও সভাপতি মাহবুব, সম্পাদক অলক

আপডেট : ২২ জুলাই ২০২০, ০৪:০০ পিএম

সংবাদ ও গণমাধ্যমকর্মীদের প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিকী নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আবারও সভাপতি হয়েছে দৈনিক ইনকিলাবের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মাহবুবুল আলম এবং সাধারণ সম্পাদক হয়েছে এনটিভি’র স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক দেশ রূপান্তরের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শহীদুল হুদা অলক।

চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সোলায়মান বিশু জানান, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের ২০২০-২০২২ বছরের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারীদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এবং মনোনয়নপত্রগুলো বৈধ হওয়ায় মঙ্গলবার রাতে কার্য নির্বাহী কমিটির ৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন- সহসভাপতি দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো. জোবদুল হক, সহ সাধারণ সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দৈনিক যায়যায়দিনের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ফয়সাল মাহমুদ, কোষাধ্যক্ষ দৈনিক আলোকিত বাংলাদেশ ও জাগো নিউজের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহা. আব্দুল্লাহ, নির্বাহী সদস্য দৈনিক ইত্তেফাকের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো. তসলিম উদ্দীন, একুশে টেলিভিশন ও দৈনিক সমকালের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, ডেইলি স্টার ও বিডি নিউজের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি রবিউল হাসান ডলার এবং দেশ টিভি ও দৈনিক ভোরের কাগজের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আব্দুল মালেক।

প্রেস ক্লাব সূত্র জানিয়েছে, নির্বাচিত কমিটি শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত