নদীগর্ভে দুই কোটি টাকার সেই বিদ্যালয়

আপডেট : ২৪ জুলাই ২০২০, ০৭:৫৫ এএম

নদীতে ধসে পড়ল উদ্বোধনের অপেক্ষায় থাকা ২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয় ও সাইক্লোন শেল্টারটি। গতকাল বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ^র এলাকায় তিনতলা ওই ভবনটি নদীতে ডুবে যায়।

রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউল্লাহ সরকার বলেন, বৃহস্পতিবার সকালে নদীর স্রোতে ভবনটি পানিতে ধসে পড়ে।

তিনি জানান, গত রবিবার থেকে বিদ্যালয় ভবনটি নদীর মধ্যে দাঁড়িয়ে থাকলেও বৃহস্পতিবার সকালে ভবনটি নদীতে ধসে পড়ে। ভবন হারিয়ে আমাদের বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর খেলাপড়া হুমকির মধ্যে পড়েছে।

রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়ানে এ ভবনটির নির্মাণকাজ দুই মাস আগে সম্পন্ন হয়।

এর আগে ভাঙনের হুমকিতে থাকা এ বিদ্যালয় নিয়ে গত ১৯ জুলাই দেশ রূপান্তরে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত