ঈদে হিলিতে ৬ দিন বন্ধ আমদানি-রপ্তানি

আপডেট : ২৫ জুলাই ২০২০, ০৭:০০ এএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ৬ দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। গতকাল শুক্রবার বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান। তিনি আরও জানান, আগামী ১ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে। এজন্য ৩০ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠির মাধ্যমে ভারতীয় কর্র্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত