সমাপনী বা‌তিল নয়, আরও যু‌গোপ‌যোগী করা হবে: প্রতিমন্ত্রী

আপডেট : ২৭ জুলাই ২০২০, ০৩:৫৭ পিএম

প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা শিক্ষা প্রতিমন্ত্রী মো. জা‌কির হো‌সেন ব‌লে‌ছেন, প্রাথ‌মিক শিক্ষা সমাপনী পরীক্ষা বা‌তি‌লের সিদ্ধান্ত আপাতত নেই। এই পরীক্ষা আরও অধিকতর যু‌গোপ‌যোগী করার প‌রিকল্পনা র‌য়ে‌ছে সরকা‌রের।

সোমবার এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) আয়োজিত ‘করোনায় প্রাথমিক শিক্ষার চ্যালেঞ্জ ও উত্তরণে করণীয়’ বিষয়ক এক ভার্চুয়াল সেমিনারে তিনি এমন কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিতষ্ঠান বন্ধ আছে। প্রায় সা‌ড়ে পাঁচ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এই দীর্ঘ ব‌ন্ধের যে ক্ষ‌তি হ‌য়ে‌ছে প্রাথ‌মিক শিক্ষার তা কা‌টি‌য়ে উঠ‌তে আমা‌দের বেশ‌কিছু প‌রিকল্পনা র‌য়ে‌ছে।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খোলার সু‌যোগ এলে এক রকম চিন্তা, আর বে‌শি দিন বন্ধ রাখ‌তে হ‌লে আরেক রকম চিন্তা কর‌ছি।

জাকির হোসেন বলেন, সি‌লেবাস সং‌শোধ‌নের ক্ষে‌ত্রে আমরা এক‌টি বিষয় গুরুত্ব দি‌চ্ছি- এক শ্রেণি থে‌কে প‌রের শ্রেণি‌তে উঠ‌তে তা‌দের যতটুকু পাঠ যোগ্যতা দরকার সে‌টি রাখা হ‌বে। গুরুত্বপুর্ণ অধ্যা‌য়গু‌লো থাক‌বে, যা‌তে শিক্ষার্থীরা প‌রের শ্রেণির পা‌ঠের স‌ঙ্গে খাপ খাইয়ে নিতে পা‌রে।

তিনি জানান, এ বিষ‌য়ে ইতোমধ্যে প্রাথ‌মিক শিক্ষা অধিদপ্তর এবং এন‌সি‌টি‌বি, জাতীয় প্রাথ‌মিক শিক্ষা একা‌ডে‌মি ন্যাপকে দা‌য়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে। তারা এই বিষ‌য়ে কাজ কর‌ছেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদুল আজহার পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হ‌বে ব‌লে গুজব ছড়া‌নো হ‌চ্ছে। এমন কো‌নো সিদ্ধান্ত এখন পর্যন্ত সরকা‌রের নেই। সরকার সিদ্ধান্ত নি‌লে সেটা বিজ্ঞ‌প্তি দি‌য়ে জা‌নি‌য়ে দে‌বে।’

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।

অনুষ্ঠানটি সম্পাদনা করেন ইরাবের সাধারণ সম্পাদক নিজামুল হক। মূল প্রবন্ধ পাঠ করেন ইরাবের সাংগঠনিক সম্পাদক মীর মো. জসিম। এতে ইরাবের সভাপতি মুসতাক আহমদের সভাপত্বিতে অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাক ও ইরাবের নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত