নৌবাহিনীপ্রধান ভাইস অ্যাডমিরাল এম শাহীন ইকবাল গতকাল সোমবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের (বিএনএফডব্লিউএ) প্রেসিডেন্ট বেগম মনিরা রওশন ইকবাল জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া এবং বিশেষ মোনাজাত করা হয়।
আইএসপিআর জানায়, টুঙ্গিপাড়ায় অবস্থানকালে নৌপ্রধান জাতির পিতার স্থানীয় বাড়ি, জাদুঘর ও লাইব্রেরি পরিদর্শন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। তিনি লাইব্রেরিতে ‘বঙ্গবন্ধু’ ও ‘মুক্তিযুদ্ধ’বিষয়ক বই প্রদান করেন।
