মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেস্ট ক্রাইসিস ম্যানেজার। তিনি জানেন কীভাবে ক্রাইসিসে কাজ করতে হবে। ৭৩ বছর বয়সেও তিনি দিন-রাত কাজ করে যাচ্ছেন। গোটা জাতিকে নিয়ে এগিয়ে যেতে তিনি কখনো হতাশ হন না। তিনি তার কর্মকাণ্ডের মধ্যদিয়ে আজ অনন্য এক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার করোনাকালীন পরিস্থিতিতে বরিশাল বিভাগের সাংবাদিকদের প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, অকারণে কাউকে হয়রানি বা যেটা যুক্তিসংগত নয় সেটা সংবাদমাধ্যমে যেমন প্রকাশ করা থেকে বিরত থাকা উচিত, তেমনি যেটা প্রকাশ না করলে মানুষের, সমাজের, দেশের ক্ষতি হবে সেটা অবশ্যই প্রকাশ করা উচিত।
