গোপালগঞ্জে পানিবন্দি ১০ গ্রামের মানুষের ভোগান্তি বাড়ছে

আপডেট : ৩১ জুলাই ২০২০, ০৪:২৫ পিএম

গোপালগঞ্জের পানিবন্দি ১০ গ্রামের মানুষের ভোগান্তি বেড়ে চলেছে। বন্যায় নতুন নতুন এলাকা তলিয়ে যাওয়ায় পানিবন্দি মানুষের সংখ্যা বাড়ছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে দুর্গতদের সাহায্যের জন্য দেড়শ’ মেট্রিকটন চাল ও আড়াই লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

image

গোপালগঞ্জে মধুমতি নদীর পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার এবং বিল রুট ক্যানেলের পানি ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য জানিয়েছেন।
সদর উপজেলাসহ কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার অন্তত ৫ ইউনিয়নের ১০ গ্রামের নিম্নাঞ্চলের বাড়ি-ঘরে পানি ঢুকে পড়েছে। রাস্তা-ঘাটও তলিয়ে গেছে।

কাশিয়ানী উপজেলার সিংগা ইউনিয়নের সিংগা হাইস্কুল ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ৫০টি পরিবার আশ্রয় নিয়েছে এবং সদর উপজেলার উলপুর ইউনিয়নের ১৫টি পানিবন্দি পরিবার উলপুর হাইস্কুলে আশ্রয় নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত