কেন্দ্রীয় পুলিশ মসজিদে আইজিপির ঈদের নামাজ আদায়

আপডেট : ০১ আগস্ট ২০২০, ১১:২৯ এএম

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ শনিবার সকাল ৮টায় রাজারবাগে বাংলা‌দেশ প‌ু‌লিশ কেন্দ্রীয় মস‌জিদে এ পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।

নামাজ শেষে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বিশ্ববাসী তথা বাংলাদেশের জনগণকে রক্ষা করা এবং বন্যাদুর্গত মানুষের দুর্দশা লাঘবের জন্য মহান আল্লাহতায়ালার অনুগ্রহ ও রহমত কামনা করে বিশেষ মোনাজাত এবং দোয়া করা হয়। মোনাজাতে বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

সামাজিক সুরক্ষা বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত এ ঈদ জামাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যবৃন্দ এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

আইজিপি পুলিশ কর্মকর্তা ও সদস্যসহ মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত