এলাইভার ‘করোনাকালে ঈদ’ নিয়ে লিখে প্রথম আরিশা দ্বিতীয় পার্বণ

আপডেট : ০১ আগস্ট ২০২০, ১০:৫১ পিএম

ই-কমার্স প্রতিষ্ঠান এলাইভা (Alayva) আয়োজিত করোনার সময়ে ঈদ অনুভূতি নিয়ে লিখে প্রথম পুরস্কার বিজয়ী হয়েছে আরিশা আরিয়ানা ও দ্বিতীয় হয়েছে রিহান আবদুল্লাহ পার্বণ। লিটল জুয়েলস নার্সারি ইনফ্যান্ট অ্যান্ড জুনিয়র স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আরিশা আর পার্বণ উত্তরার মাইলস্টোন স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

এলাইভা বিগত রোজার ঈদেও শিশুদের জন্য অন্যরকম এই আয়োজন করে। করোনাকালীন সময়ে যখন শিশুরা ঘর বন্দী, তখন তাদের অনুভূতি জানানোর জন্য আয়োজন করা হয় লেখালেখি প্রতিযোগিতার। 

‘কেমন কাটল এবারের ঈদ’ এ নিয়ে ৩০০ শব্দের লেখা আহ্বান করা হয়েছিল ছোট্ট সোনামনিদের কাছ থেকে। করোনাকালে শিশুদের অব্যক্ত অনুভূতি প্রকাশ পায় অসংখ্য লেখায়। প্রতিযোগীদের লেখাগুলো বাছাই করে বিশেষজ্ঞ বিচারক প্যানেলের মাধ্যমে ৫ জনকে শনিবার বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ীদের মধ্যে যে প্রথম হয়েছে সে পাবে সার্টিফিকেট, তিন হাজার টাকার গিফট চেক, পাঁচটি বেবি মাস্ক, একটি ইনফ্রারেড থার্মোমিটার ও একটি জীবাণুনাশক ন্যানো স্প্রে মেশিন। দ্বিতীয় পুরস্কার  দুই হাজার টাকার একটি গিফট চেক, তিনটি বেবি মাস্ক ও একটি ইনফ্রারেড থার্মোমিটার, তৃতীয় থেকে পঞ্চম পুরস্কার  এক হাজার পাঁচ শত টাকার গিফট চেক, দুইটি করে বেবি মাস্ক ও একটি করে জীবাণুনাশক ন্যানো স্প্রে মেশিন।

এলাইভার প্রতিষ্ঠাতা ও সিইও সৈয়দ আতিক বলেন, আমরা শুধু ব্যবসা নয় সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করতে চাই। করোনাকালে ঘর বন্দী শিশুদের মানসিক বিকাশ সাধনে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতে আমরা আরও বড় পরিসরে শিশুদের জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করতে চাই। এ জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত