স্বাস্থ্য খাতে অনিয়ম-দুর্নীতি হচ্ছে উল্লেখ করে তা অনুসন্ধানের জন্য সরকারের কাছে চার দফা প্রস্তাবনা উত্থাপন করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। রাজনৈতিক এ দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার গতকাল মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে এসব প্রস্তাবনা তুলে ধরেন।
আ স ম আবদুর রবের উত্থাপিত চার দফা প্রস্তাবনা হচ্ছে সরকারের ভুলের কারণে কত মানুষের মৃত্যু ও জীবন বিপন্ন হয়েছে এবং করোনা সংক্রমণ বিস্তার লাভ করেছে, তার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন। লণ্ডভণ্ড স্বাস্থ্যব্যবস্থার জন্য দায়ী ব্যক্তিদেরসহ দুর্নীতিবাজদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা।
