সুনামগঞ্জে নৌকাডুবিতে মায়ের মরদেহ উদ্ধার, ছেলে নিখোঁজ

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ০৪:৩০ পিএম

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটির গুমাই নদীতে ঝড়ে বাতাসের কবলে পড়ে নৌকা ডুবিতে নিখোঁজ মা কাজলা বেগমের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ছেলে কাঞ্চন মিয়া (১৭) ।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। মারা যাওয়া মা ও নিখোঁজ ছেলের বাড়ি উপজেলার পাইকুরাটির ইউনিয়নের ভাটগাও গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পাইকুরাটি গ্রামের গুমাই নদীতে সকাল ১০টার দিকে মা ও ছেলেসহ আরও কয়েকজন নদীর পাড়ে ছোট নৌকায় করে লতা তুলতে গিয়েছিলেন।

এ সময় ঝড়রে কবলে পড়ে নৌকাটি ডুবে গেলে দুজন সাতরে উঠলেও নৌকায় থাকা মা কাজলা বেগম ও ছেলে কাঞ্চন মিয়া নিখোঁজ হন। দুপুরে সাড়ে তিনটার দিকে খোঁজাখুঁজির পর মা কাজলা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা। ছেলে কাঞ্চন মিয়া এখনও নিখোঁজ রয়েছেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, দুপুরে ঝড়ে নৌকা ডুবির ঘটনায় নৌকায় থাকা ৪ জনের মধ্যে ২ জন নিখোঁজ ছিলেন এর মধ্যে কাজলা বেগম(৪০) নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে আর তার ছেলে কাঞ্চন মিয়া (১৭) এখনও নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান  চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত