নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) মঈন-উল ইসলামের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা নাগরিক সমাজের ব্যানারে পৌর শহরের মোক্তারপাড়া প্রেস ক্লাব মোড়ে এ কর্মসূচি পালিত হয়। এতে সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে জেলা প্রশাসক মঈন-উল ইসলামকে বদলি করা হয়। কী কারণে তাকে বদলি করা হয়েছে, তা ওই আদেশে উল্লেখ করা হয়নি। তবে ডিসির বিরুদ্ধে সম্মানহানির একটি অভিযোগ তদন্তাধীন রয়েছে। অভিযোগটি আনেন তার কার্যালয়েরই একজন সাবেক নারী কর্মকর্তা।
