চিরনিদ্রায় শায়িত পর্বতারোহী রেশমা নাহার রত্না

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০৭:৩০ এএম

আত্মীয়-স্বজন, শুভকাক্সক্ষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শ্রদ্ধা, ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন সড়ক দুর্ঘটনায় নিহত নড়াইলের কৃতী সন্তান পর্বতারোহী, সাইক্লিস্ট ও দৌড়বিদ রেশমা নাহার রতœা। শনিবার সকালে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক  কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রত্নার কফিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভক্তরা।

ধোপাদাহ গ্রামের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন সিকদারের (বীরবিক্রম) আদরের ছোট কন্যা পর্বতারোহী, সাইক্লিস্ট ও  দৌড়বিদ রেশমা নাহার রত্নার (৩৩) নিথর দেহ শুক্রবার রাতে বাড়িতে পৌঁছালে আত্মীয়-স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। এ সময় ঘাতক মাইক্রোবাসের চালককে আটকসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেকরোডে সাইক্লিং করার সময় একটি মাইক্রোবাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে শহীদ  সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত