আলহাজ্ব আবদুস সোবহানের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১১:১৭ পিএম

বিশিষ্ট আইনজীবী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব আবদুস সোবহানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিকার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন মসজিদ মাদরাসায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এন ব্লকে রাহমানিয়া মাদরাসা, কে ব্লকে মদিনাতুল উলুম মাদরাসা, মারকাজুল ফিকরিল ইসলামী, বসুন্ধরা, বাংলাদেশ, ঢালিবাড়ি নুরন্নবি মাদরাসা ও এতিমখানা- এসব প্রতিষ্ঠান ছাড়াও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার মসজিদে দোয়া মাহফিল, ইসালে সওয়াব অনুষ্ঠিত হয় এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়।

এর আগে রাহমানিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ও ওস্তাদ এবং বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা বনানীতে মরহুমের কবর জেয়ারত ও তাঁর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত