মানিকগঞ্জে মাদক মামলায় ছাত্রলীগ নেতার কারাদন্ড

আপডেট : ১০ আগস্ট ২০২০, ০৭:৩২ এএম

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খানকে মাদক মামলায় তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

গত শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মাদকসহ আটক হওয়ার পর মাদক মামলায় তিন মাসের কারাদন্ড প্রদান ও পাঁচ হাজার টাকা জরিমানা করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

শনিবার রাতে মানিকগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম পৌরসভার বেউথা ব্রিজের কাছ থেকে জেলা ছাত্রলীগের সহসম্পাদক হামজা খানকে এক বোতল দেশি মদসহ আটক করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত