লাকসামে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন এক মা, সকলেই সুস্থ

আপডেট : ১২ আগস্ট ২০২০, ০৮:২৬ পিএম

কুমিল্লার লাকসাম জেনারেল হাসপাতালে এক মা ৩ ছেলে ও ২ মেয়েসহ মোট ৫ জন সন্তানের জন্ম দিয়েছেন। ওই মায়ের বাড়ি লাকসাম উপজেলার উওরদা ইউনিয়নের পোলইয়া ইকবাল নগর এলাকায়। বিনা অস্ত্রোপচারে স্বাভাবিক ভাবেই সন্তান জন্ম দেন তিনি।

বুধবার এক সঙ্গে ৫  সন্তানের জন্ম দেওয়ার খবরটি নিশ্চিত করেছেন লাকসাম জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল আমিন।

একই মায়ের গর্ভে জন্ম নেওয়া ৫ শিশুকে এক নজর দেখার জন্য হাসপাতালে ভিড় জমিয়েছে উৎসুক জনতা। মা এবং তার ৫ সন্তান সুস্থ আছেন। ওই মা ও তার সন্তানদের জন্য সকলের দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত