চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ০৮:০০ পিএম

কিশোরগঞ্জ সদরে চকলেটের প্রলোভন দেখিয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার জালুয়াপাড়া এলাকার ওই ঘটনায় ওইদিন রাতেই স্থানীয় এক কিশোরকে (১৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, বুধবার সন্ধ্যার দিকে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে বাড়ির পাশের একটি ব্রিক ফিল্ডে নিয়ে ধর্ষণ করে ওই কিশোর। একপর্যায়ে শিশুর চিৎকার ও কান্নাকাটি শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই কিশোর পালিয়ে যায়। পরে খবর পেয়ে শিশুকে হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা।

এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে একটি মামলা করেন। এরপর রাত সাড়ে ১২টার দিকে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠায় আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত