কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে ফিরবেন তামিম

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ০৮:৪৯ পিএম

চিকিৎসার জন্য সম্প্রতি লন্ডন গিয়েছিলেন তামিম ইকবাল। সেখান থেকে ফিরে রয়েছেন কোয়ারেন্টাইনে। ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ হলেই মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

সংবাদমাধ্যমকে তামিম বলেছেন, রবিবার থেকে ব্যক্তিগত অনুশীলন শুরুর পরিকল্পনা তার।

বিসিবির ব্যবস্থাপনায় বেশ কিছু ক্রিকেটার ব্যক্তিগত অনুশীলন শুরু করেছিলেন ১৯ জুলাই। ঈদের পর দ্বিতীয় ধাপের অনুশীলন পর্বে ক্রিকেটারদের সংখ্যাটা বেড়েছে। তবে তামিম ইকবাল অনুশীলনের কথা ভাবতেই পারেননি এই সময়টায়।

বাঁ-হাতি ওপেনার চিন্তায় ছিলেন পেটের ব্যথার চিকিৎসা নিয়ে। লন্ডনে গিয়ে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করিয়েছিলেন তামিম। যে পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করছিলেন। বৃহস্পতিবার সেই পরীক্ষাগুলোর ফলও পেয়েছেন।

তামিম বলেন, ‘বায়োপসি রিপোর্টে খারাপ কিছু আসেনি। ডাক্তার আমাকে বলল, খারাপ কিছু হয়নি। যদিও আগেই আমাকে আশ্বস্ত করেছিল। তবু অস্বস্তি তো ছিলই। এখন রিপোর্ট দেখে ডাক্তারের সঙ্গে কথা বলার পর হালকা লাগছে।’

একটা রিপোর্টে অবশ্য সামান্য দ্বিধা রয়েছে ডাক্তারের। তাই সেটি বাংলাদেশে করিয়ে ইংল্যান্ডে পাঠিয়ে দেবেন।

অনুশীলন নিয়ে তামিম বলছেন, ‘আমার কোয়ারেন্টাইন শেষ হবে ১৫ আগস্ট (শনিবার)। ১৬ তারিখেই (রবিবার) অনুশীলনে ফিরব আশা করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত