মতলব উত্তরে শোক দিবস উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ০৮:০৪ পিএম

জাতীয় শোক দিবস উপলক্ষে মতলব উত্তর উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমানের উদ্যোগে শুক্রবার উপজেলার মোহনপুর কাজী বাড়িতে প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ সময় মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও শিল্পপতি কাজী মিজানুর রহমান, আওয়ামী লীগের সদস্য রাধেশ্যাম সাহা চান্দু, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়।

অনুষ্ঠানে কাজী মিজানুর রহমান বলেন ‘৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। যা বাঙালি জাতির জন্য কলঙ্কের। বঙ্গবন্ধু বেঁচে আছেন সবার আত্মায়। বিশ্ব মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাতে দেশ পরিচালনা করছেন। তাই বাংলাদেশ আজ উন্নত দেশের শিখরে। আমাদের নেত্রীর নির্দেশে আমরা গরিব-দুঃখী ও প্রতিবন্ধীদের সহায়তা অব্যাহত রেখেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত