বশেমুরবিপ্রবির কম্পিউটার চুরির ঘটনায় গ্রেপ্তার ৭

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ০৫:৩৯ পিএম

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ঘটনায় এক ছাত্রসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকা‌লে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন, বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষা বর্ষের ছাত্র ও গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের মাসরুল ইসলাম পনি শরীফ (২৩), একই উপজেলার বরফা শেখ পাড়া গ্রামের আ. রহমান সৌরভ শেখ (১৯), বরফা মধ্যপাড়ার হাসিবুর রহমান ওরফে শান্ত ওরফে কাকন (১৯), বরফা গ্রামের নাইম উদ্দিন (৯), কুমিল্লার দেবিদ্বার থানার ইন্দ্রাকচর গ্রামের মো. দুলাল মিয়া (৪৫), ময়মনসিংহের কোতয়ালী থানার চোরখাই গ্রামের মো. হুমায়ুন কবির (২৪), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বিশমপুরদী গ্রামের সালাম নাজমুল হাসান (১৯)। 

এর মধ্যে দুলাল মিয়া ও মো. হুমায়ুন কবিরকে ঢাকার ক্রিস্টাল ইন হোটেল থেকে গ্রেপ্তার করা হয়।

বিকেলে তাদের গোপালগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এ ছাড়া এ ঘটনায় আরো অনেকে জড়িত বলে মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন। 

তাদেরও দ্রুত গ্রেপ্তার করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। 

ঈদের ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পেছন দিকের জানালা ভেঙে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. প্রফেসর নূরউদ্দিন আহমেদ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। এর আগে ঢাকা থেকে ৩৪টি কম্পিউটার উদ্ধার করে পুলিশ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত