নেপালে পাহাড় ধসে ১৮ জনের মৃত্যু, নিখোঁজ ২১

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ০২:২৩ পিএম

মধ্য নেপালে ভয়াবহ এক পাহাড় ধসের ঘটনায় কমপক্ষে ১৮ জনের প্রাণহানি ঘটেছে। এখনো ২১ জন নিখোঁজ রয়েছেন।

দেশটির সেনা ও পুলিশ সদস্যসহ স্থানীয় জনগণ নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালিয়েছে যাচ্ছে।

বাসস জানায়, সিন্ধুপালচুক জেলার জুগাল রুরাল মিউনিসিপ্যালটিতে শুক্রবার সকালে এ পাহাড় ধস হয়।

পাহাড় ধসের কারণে লিডি গ্রামের প্রায় ১৭০টি বাড়ির ৩৭টি চাপা পড়ে। ঘটনাস্থল থেকে ১৮টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১১টি শিশু।

পুলিশ বলছে, দুর্ঘটনার পর পুরো গ্রামের লোকদের অন্যত্র সরিয়ে নিতে স্থানীয় প্রশাসন কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে। কারণ গ্রামটি পাহাড় ধসের ঝুঁকির মধ্যে ছিল।

নেপালে এ ধরনের আরও ৩২৭টি বসতি রয়েছে যেগুলোর সুরক্ষা প্রয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত