বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দেশে করোনার পর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসংখ্য মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে। সরকার তাদের জন্য যে ত্রাণসামগ্রী বরাদ্দ দেয় তার বেশির ভাগই ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে না। এ জন্য বিএনপি শুরু থেকেই এসব অসহায় মানুষের পাশে রয়েছে।
গতকাল সোমবার দুপুরে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার এমপিডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসহায়তা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ এ কথা বলেন।
