উদ্ধার করা ইজিবাইক মোটরসাইকেল ফেরত দিল পুলিশ

আপডেট : ২১ আগস্ট ২০২০, ১২:৫৯ এএম

গাইবান্ধার বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া একটি ইজিবাইক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করে প্রকৃত মালিকদের ফেরত দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম নিজ কার্যালয় চত্বরে এসব যানবাহন হস্তান্তর করেন।

এর আগে সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, গাইবান্ধা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ চলতি বছর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি অটোবাইক, একটি ইজিবাইক ও ১৪টি মোটরসাইকেল উদ্ধার করেছে। এর মধ্যে থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে গতকাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মমিন ম-ল, সুন্দরগঞ্জ উপজেলার প্রভঞ্জন কুমার রায়, সদর উপজেলার আবদুস সালাম খন্দকার, রংপুরের মিঠাপুকুর উপজেলার আফজাল হোসেন ও মাহবুব হাসান এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার রিপন মোল্লাকে ইজিবাইক ও মোটরসাইকেল হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত