বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা সিএমএইচে ভর্তি

আপডেট : ২১ আগস্ট ২০২০, ০৮:১৬ এএম

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা খাতুনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপের একটি হেলিকপ্টারে তাকে ভোলা থেকে ঢাকায় আনা হয়। তার স্বজনদের ভাষ্য, গত সোমবার রাতে অসুস্থ হয়ে পড়েন মালেকা খাতুন। পরদিন সকালে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, মালেকা খাতুনকে বহনকারী হেলিকপ্টারটি এদিন দুপুর সোয়া ২টার দিকে ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে অবতরণ করে। পরে সেখান থেকে তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়। মালেকা খাতুনের বয়স আনুমানিক ৯৬ বছর। তিনি কিডনি সমস্যা, শ্বাসকষ্ট ও রক্তশূন্যতাসহ নানা জটিল রোগে ভুগছেন।

ভোলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তৈয়বুর রহমান বলেন, ‘মালেকা বেগমের পা ফুলে গেছে। কিডনিতে সমস্যা ও রক্তশূন্যতা দেখা দিয়েছে। রক্তচাপ কমে গেছে। শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত