গাজীপুরে রাশেদা বেগম (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় এ হত্যাকান্ড ঘটে।
রাশেদা গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের খাতিয়া গ্রামের ওমেদ আলীর স্ত্রী। ওমেদ আলী (৬২) তাকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তাকে আটক করেছে পুলিশ।
জয়দেবপুর থানার এসআই জাফর আলী জানান, খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্বামী ওমেদ আলীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার রাতে রাশেদাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
