সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ আইসিইউতে

আপডেট : ২২ আগস্ট ২০২০, ০৩:২৭ এএম

সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। জ্বর, হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন তিনি।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ফেরদৌস ওয়াহিদের সহকারী মোশাররফ। এর সপ্তাহখানেক আগে আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়, যার রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।   ফেরদৌস ওয়াহিদের আত্মীয় শিমুল গতকাল শুক্রবার গণমাধ্যমকে জানান, ‘ফেরদৌস ওয়াহিদ এখন আইসিইউতে আছেন। সেখানে তার করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে। শনিবার হয়তো রিপোর্ট জানা যাবে। সামরিক হাসপাতাল হওয়াতে সেখানে সবার যাওয়ার অনুমতি নেই। তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত