দেশে একদিনে মৃত্যু ৪৬, শনাক্ত ২২৬৫

আপডেট : ২২ আগস্ট ২০২০, ০৩:২৮ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১১ হাজার ৩৫৬টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ২৬৫ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শনিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৯০৭ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯২ হাজার ৬২৫ জন। এর মধ্যে নতুন করে ২ হাজার ৯৫২ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৫৬৭ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

চব্বিশ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯.৯৫ শতাংশ; শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪ শতাংশ।

গত একদিনে যাদের মধ্যে হয়েছে তাদের মধ্যে পুরুষ ৩৬ জন, নারী ১০ জন। এর মধ্যে হাসপাতালে ৪৫ জনের; বাড়িতে একজনের।

বয়স বিশ্লেষণে দেখা যায় চব্বিশ ঘণ্টায় মৃত্যুবরণ করাদের মধ্যে ৩৩ জনের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে। এছাড়া ছয়জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ছয়জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে এবং একজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত