রায়পুরে ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৬তম বার্ষিকী পালন

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ০২:০০ এএম

২১ আগস্ট গ্রেনেড হামলার ১৬তম বার্ষিকী পালন করেছে লক্ষ্মীপুরের রায়পুর পৌর আওয়ামী লীগ। এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল শোক সমাবেশ, প্রতিবাদী মিছিল, আলোচনা সভা এবং দানবীয় গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে বিশেষ প্রার্থনা। শোকের দিনটি পালনে রায়পুর পৌর আওয়ামী লীগ গৃহীত সব কর্মসূচিতে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জননেতা কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ। গ্রেনেড হামলার ১৬তম বার্ষিকী পালনের সব কর্মসূচিতে রায়পুর পৌর আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।      

×
সর্বশেষ সর্বাধিক পঠিত