হাকিমপুরে ব্যাগে করে ফেনসিডিল পাচারের সময় যুবক আটক

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ০৩:৪৩ পিএম

দিনাজপুরের হাকিমপুরে ব্যাগের ভেতর ৪৬ বোতল ফেনসিডিল পাচারের সময় জিয়াউর রহমান (৩৮) নামের একজনকে আটক করেছে পুলিশ।

রবিবার সকাল সোয়া ৮টায় হাকিমপুরের ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে আটক করে পুলিশ।

আটক জিয়াউর রহমান হাকিমপুরের বৈগ্রাম এলাকার মৃত ছাদেক আলীর ছেলে।

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, ভ্যানযোগে ফেনসিডিল পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সোয়া ৮টায় হাকিমপুরের ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ।

এ সময় সেখান থেকে একটি ব্যাটারিচালিত ভ্যানসহ জিয়াউর রহমান নামের একজনকে আটক করা হয়। পরে তার কাঁধে থাকা একটি ব্যাগ থেকে ৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত