নিনজা জাদুঘর থেকে মাত্র ৩ মিনিটে ৮ লাখ টাকা চুরি

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ০৮:১৯ পিএম

নিনজাদের ইতিহাস নিয়ে তৈরি জাদুঘর থেকে মাত্র ৩ মিনিটে প্রায় ৮ লাখ টাকা চুরির খবর পাওয়া গেছে।  

জাপানের বিখ্যাত ইগা-রিউ জাদুঘরে নিনজা যোদ্ধাদের ইতিহাস সংরক্ষিত আছে। সেখানেই সম্প্রতি বাংলাদেশি মুদ্রায় প্রায় আট লাখ টাকা চুরি গিয়েছে একটি ভল্ট থেকে। আর সেই চুরি হয়েছে মাত্র তিন মিনিটে। কাজ শেষ করে মাত্র তিন মিনিটেই টাকা নিয়ে উধাও হয়ে যায় চোরেরা।

জাদুঘরে প্রবেশ মূল্য হিসেবে নেয়া টাকাই রাখা ছিল ভল্টে। ভল্টটির ওজন প্রায় ১৫০ কেজি। সিসিটিভ ফুটেজে চুরির কিছুটা অংশ ধরা পড়ে।

সেখানে দেখা গিয়েছে, রাতের বেলা জাদুঘরের কাছে এসে দাঁড়ায় একটি গাড়ি। এক ব্যক্তি গাড়ি থেকে নেমে, নজরদারি ক্যামেরাটি ঘুরিয়ে দেয়, যাতে তাদের মুখ না দেখা যায়। এর পর তারা জাদুঘরে ঢুকে ভল্ট তুলে নিয়ে পালায়। গোটা ঘটনাটি ঘটে মাত্র তিন মিনিটে।

চুরির ঘটনা যতক্ষণে সেখানকার নিরাপত্তা কর্মীরা বুঝতে পেরে পুলিশে খবর দেন, তার আগেই চোরেরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে। জাদুঘরের নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার জানিয়েছেন, এটা খুব পরিকল্পিত একটি চুরি। তাই এত কম সময়ে চোরেরা গোটা কাজ সেরে ফেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত