পঞ্চম শ্রেণি : ইসলাম ও নৈতিক শিক্ষা

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০১:০২ এএম

মডেল টেস্ট

(তৃতীয় অধ্যায় থেকে)

বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও

১.          তুমি কোন কোন মন্দ আচরণ থেকে দূরে থাকবে? ৬ বাক্যে লেখো।

২.          তুমি কীভাবে মানুষের সেবা করবে? ৬ বাক্যে লেখো।

৩. দেশপ্রেম কী? তুমি কীভাবে দেশকে ভালোবাসবে? ৫ বাক্য লেখো।

৪.         তুমি ভালো কাজে কীভাবে সাহায্য করবে? ৬ বাক্যে লেখো।

৫.         উমর (রা.)-কে ছিলেন? উমর (রা)-এর সততার পরিচয় ৫ বাক্যে লেখো।

৬.          আমরা মাতা-পিতার খেদমত করব কেন? ৫ বাক্যে লেখো।

৭.         প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য তুমি কী করবে? ৬ বাক্যে লেখো।

৮.         সৃষ্টির সেবা কী? সৃষ্টির সেবার চারটি উপকারিতা লেখো।

উত্তর

১.         যেসব মন্দ আচরণ থেকে বিরত থাকব

            ক. মিথ্যা কথা বলব না।

            খ. ঝগড়া-বিবাদ করব না।

            গ. কাউকে হিংসা করব না।

            ঘ. চুরি-ডাকাতি করব না।

            ঙ. ধূমপান করব না।

            চ. দেশ ও জনগণের ক্ষতি করব না।

২.          আমি যেভাবে মানুষের সেবা করব

            ক. অসুস্থ ব্যক্তির সেবা-যতœ করব।

            খ. ক্ষুধার্তকে খাদ্য দেব।

            গ. বস্ত্রহীনকে বস্ত্র দান করব।

            ঘ. নিরাশ্রয়কে আশ্রয় দেব।

            ঙ. দরিদ্র ও ভিক্ষুকদের সাহায্য করব।

            চ. বেকার লোকদের কাজের ব্যবস্থা করে দেব।

৩.         নিজের দেশের উন্নতির জন্য চেষ্টা এবং শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার নামই দেশপ্রেম।

            আমি যেভাবে দেশকে ভালোবাসব

            ক. দেশের সবার প্রতি ভালো ব্যবহার করব।

            খ. গৃহপালিত পশুর যতœ নেব এবং তাদের কষ্ট দেব না।

            গ. গাছ লাগাব এবং কোনো কারণে গাছের ডাল ভাঙব না।

            ঘ. বেঞ্চে, দেয়ালে বা অন্য কোথাও আজেবাজে কিছু লিখব না।

            ঙ. সবকিছু পরিচ্ছন্ন রাখব এবং সংরক্ষণ করব।

৪.         আমি যেভাবে ভালো কাজে সহযোগিতা করব

            ক. এলাকায় যাতায়াতের জন্য রাস্তাঘাট, পুল-সাঁকো না থাকলে সবাই মিলে সেগুলো মেরামত করব।

            খ. ময়লা-আবর্জনা ফেলার একটি নির্দিষ্ট জায়গা তৈরি করব।

            গ. ডাস্টবিন অথবা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলব।

            ঘ. সবাই মিলে এলাকায় ছোটখাটো গ্রন্থাগার গড়ে তুলব।

            ঙ. রাস্তার পাশে বা উন্মুক্ত স্থানে গাছ লাগাব।

            চ. সবাই মিলে প্রত্যেক পরিবারে দু-একটি করে স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি করব।

৫.         উমর (রা.) ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা।

            উমর (রা.)-এর সততার পরিচয়

            ক. ওমর (রা.) রাষ্ট্রের সর্বস্তরে ন্যায়বিচার করতেন।

            খ. কেউ কোনো ধরনের অন্যায় কাজ করলে শাস্তির ব্যবস্থা করতেন।

            গ. বিচারে তিনি কোনো ধরনের পক্ষপাতিত্ব করতেন না। তার কাছে ছোট-বড়, আপন-পর, ধনী-দরিদ্র সবার জন্য বিচার ছিল সমান।

            ঘ. রাতের অন্ধকারে তিনি ছদ্মবেশে মদিনার অলিগলিতে ঘুরে বেড়াতেন প্রজাদের প্রকৃত অবস্থা সম্পর্কে অবগত হওয়ার জন্য।

            ঙ. তিনি নিজে যেমন সৎ ছিলেন তেমনি তিনি সততার পুরস্কার দিতেও কুণ্ঠাবোধ করতেন না।

৬.         আমরা যে কারণে মাতা-পিতার খেদমত করব

            ক. পিতা-মাতার অছিলাতেই আমরা দুনিয়াতে এসেছি।

            খ. তাদের স্নেহ ও আদরে আমরা লালিত-পালিত হই।

            গ. শিশুকালে আমাদের মলমূত্র পরিষ্কার করেন।

            ঘ. আমাদের অসুখ-বিসুখ হলে অনেক সেবাযতœ করেন।

            ঙ. আমাদের আনন্দে তারা আনন্দ পান।

            চ. আমাদের দুঃখ-কষ্টে তারাও দুঃখ পান।

৭.         প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য যে কৌশলগুলো অবলম্বন করতে হবে

            ক. যথাসম্ভব উঁচু জায়গায় বসতভিটা, গোয়ালঘর ও হাঁস-মুরগির খামার তৈরি করব।

            খ. ঘরের ভেতরে উঁচু মাচা তৈরি করে তার ওপর খাদ্যশস্য ও বীজ সংরক্ষণ করব।

            গ. পুকুরের পাড় উঁচু করব।

            ঘ. শুকনো খাবার এবং প্রয়োজনীয় ওষুধ ঘরে সংরক্ষণ করব।

            ঙ. পরিবারের প্রতিটি সদস্যকে সাঁতার কাটা শেখাব।

            চ. বন্যার সময়ে ভেলা তৈরি করব।

৮.         আল্লাহর সব সৃষ্টির মধ্যে মানুষ সবার সেরা। আর তিনি সবকিছু সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। তাই মানুষ আল্লাহর সব সৃষ্টির প্রতি দয়া দেখাবে। সহানুভূতি প্রদর্শন করবে। এরই নাম সৃষ্টির সেবা।

            সৃষ্টির সেবার চার উপকারিতা

            ক. সৃষ্টির সেবা করলে আল্লাহ খুশি হন।

            খ. সৃষ্টির সেবাকারীদের আল্লাহ ভালোবাসেন।

            গ. আল্লাহতায়ালা সেবাকারীর ওপর রহমত বর্ষণ করেন।

            ঘ. সবাই তাদের শ্রদ্ধা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত