সপরিবারে করোনায় আক্রান্ত ববি শিক্ষক

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০৮:৫৩ এএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. আবদুল বাতেন চৌধুরী সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বরিশাল শহরে নিজ বাসায় আছেন। 

সোমবার রাতে পরিবারের ৩ সদস্যের করোনা পজিটিভ রিপোর্ট আসে বলে জানান তার সহকর্মী ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রভাষক মো. হাবিবুল্লাহ মিলন।

ড. আবদুল বাতেন চৌধুরী জানান, স্ত্রী ও এক সন্তানের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। কাশি ছাড়া তেমন কোনো শারীরিক সমস্যা নেই। সবাই এখন সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতেই চিকিৎসা চলছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত