মৌসুমী হামিদ-মারজুক রাসেলের নাটক ‘পর্দার আড়ালে’

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ০৩:৫৬ পিএম

প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করলেন মৌসুমী হামিদ ও মারজুক রাসেল। তাদের দেখা যাবে ‘পর্দার আড়ালে’ শিরোনামের খণ্ড নাটকে।

সম্প্রতি নাটকটির সেটে তোলা ছবি নিজের ফেইসবুক ওয়ালে শেয়ার করেন রিয়্যালিটি শো থেকে খ্যাতি পাওয়া মৌসুমী হামিদ। মারজুকের ওয়ালেও দেখা গেল কয়েকটি ছবি।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শামীমুল ইসলাম শামীম। মৌসুমী-মারজুক ছাড়াও ‘পর্দার আড়ালে’ নাটকে অভিনয় করেছেন মাহাবুব আল রাশিদ খানসহ অনেকেই।

নাটকটি খুব শিগগিরই একটি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা শামীম।

অভিনয়ের দেখা গেলেও গীতিকবি ও লেখক হিসেবেই বেশি পরিচিত মারজুক রাসেল। সর্বশেষ ঈদুল আজহায় তার অভিনীত বেশ কিছু নাটক দর্শকপ্রিয় হয়েছে।

অন্য দিকে করোনাকালে দীর্ঘ বিরতি শেষে ঈদ উপলক্ষে নাটকে ফেরেন মৌসুমী। বেশ কিছু নাটকে তার অভিনয় প্রশংসিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত