করোনা সংক্রমণ রোধে সেনা নামাচ্ছে স্পেন

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ০৪:৩১ পিএম

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে সেনাবাহিনী নামানোর সিদ্ধান্ত নিয়েছে স্পেন। 

ভাইরাসটির সংস্পর্শে আসা লোকদের শনাক্ত করতে কর্তৃপক্ষকে সহায়তা দেবে সেনাসদস্যরা।

বিবিসি জানায়, করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কায় নতুন করে সংক্রমণ দেখা দিয়েছে দেশটিতে। 

সংক্রমণ রোধে সেনাবাহিনীর ডাকার ঘোষণা দেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

তিনি জানান, সংক্রমিত এলাকায় দুই হাজার সেনাসদস্য পাঠানো হবে। করোনার সংস্পর্শে আসা লোকদের শনাক্ত করতে বিশেষভাবে প্রশিক্ষিত তারা।

মাদ্রিদ এবং কাতালোনিয়াসহ একাধিক এলাকায় ভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে সরকারের সমালোচনা করেন বিশেষজ্ঞরা। এরপরেই সরকার থেকে এ ঘোষণা আসল।

শুরুর দিকে ইউরোপে যে কয়েকটি দেশে করোনা আগ্রাসী হানা দেয়, তার মধ্যে স্পেন ছিল অন্যতম। রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয় দেশটি।

এখন পর্যন্ত ৪ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে স্পেনে, মারা গেছেন অন্তত ২৯ হাজার মানুষ। 

মে মাসের পর থেকে মৃতের সংখ্যা কমে আসলেও দেশটিতে নতুন করে সংক্রমণ শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত