আব্দুস সালামের নামে রাজশাহীতে টেনিস কমপ্লেক্স

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ০২:৪৭ এএম

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধুর একান্ত সুহৃদ অ্যাডভোকেট আব্দুস সালামের নামে রাজশাহীর আন্তর্জাতিক টেনিস কমপ্লেক্সের নামকরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এহসানুল হুদা দুলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৮১ সালে শিক্ষানগরী রাজশাহীতে ‘বোয়ালিয়া টেনিস ক্লাব’ প্রতিষ্ঠিত হয়। ১৯৮২ সালে এই ক্লাবের নামকরণ করা হয় ‘রাজশাহী টেনিস কমপ্লেক্স’। ২০০৪ সালে এই ক্লাবের নামকরণ করা হয় জাফর ইমাম টেনিস কমপ্লেক্স।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত