প্রয়োজনে বেলারুশে পুলিশ পাঠানোর হুমকি পুতিনের

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১২:৪৬ এএম

বেলারুশে সরকারবিরোধী বিক্ষোভের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বক্তব্য আগুনে ঘি দেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি করেছে। পুতিন জানিয়েছেন, তিনি একটি রিজার্ভ পুলিশ বাহিনী গড়ে তুলেছেন। প্রয়োজন পড়লে হস্তক্ষেপের জন্য বেলারুশে তাদের পাঠানো হবে। তবে সেই অবস্থা এখনো আসেনি। সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এমন মন্তব্য করেন বলে জানিয়েছে বিবিসি। পুতিন বলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো তাকে একটি রিজার্ভ পুলিশ বাহিনী গড়ে তুলতে বলেছেন এবং আমি তা গড়ে তুলেছি। তিনি আরও বলেন, আমরা আরও একমত হয়েছি যে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যাওয়া পর্যন্ত এই বাহিনীকে কাজে লাগানো হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত