ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ০৬:৪৮ পিএম

নাটোরের নলডাঙ্গায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে লিলি বেগম (৩৫) নামে দুুবাই প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে।

শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের দক্ষিণে চিলাহাটি হতে খুলনাগামী আন্তনগর রূপসা  ট্রেনের নিচে ঝাঁপ দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিলি বেগম (৩৫)রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের অর্জনপাড়া গ্রামের দুবাই প্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী।

নলডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার সুব্রত কুমার জানান, শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে নিহত লিলি চিলাহাটি হতে খুলনাগামী রূপসা আন্তনগর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। লিলি বেগম সকাল থেকে নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসে ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউপি সদস্য শামসুল ইসলাম মৃতদেহ শনাক্ত করে জানান, নিহত লিলির স্বামী সিদ্দিকুর রহমান ৬ মাস আগে জীবিকার তাগিদে দুবাই যায়। তাদের এক ছেলে ও এক মেয়ে নিয়ে সুখের সংসার চলছিল। তবে সে শারীরিকভাবে অসুস্থ ছিল। পরে সান্তাহার রেলওয়ে জিআরপি থানা-পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মর্গে পাঠায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত