চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যুক্তরাজ্যে যেতে সরকার অনুমতি দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। গতকাল শনিবার গুলশানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তার মুক্তির মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তার ভাই শামীম ইস্কান্দর স্বাক্ষরিত আবদেনপত্রটি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এটি পরিবারের পক্ষ থেকে করা হয়েছে।
